ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১১:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৬৭ বার পঠিত

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা):

সংবাদ প্রকাশের জেরে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গভীর রাতে সাদা পোশাকে তুলে নেওয়ার প্রতিবাদে ও তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩ টার দিকে সাভারের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতি সৌধের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান।

এ মানববন্ধন থেকে সাংবাদিকরা জানান, সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে রাতের আধারে সাদা পোশাকে একদল আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তাকে কেন রাতের আধারে গ্রেপ্তার করতে হবে। তিনি তো পালিয়ে যেতেন না। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই। সেই সাথে তার নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিল করতে হবে।

তারা আরও বলেন, আপনারা জানেন এই শামসের ভাই এসি রবিউল ইসলাম ঢাকার হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহত হয়েছে। যেখানে এক মায়ের সন্তান দেশের জন্য শহীদ হয়েছে সেখানে অন্য সন্তান দেশের বিরোধী কার্যকালাপ কিভাবে করে। তিনি রাষ্ট্রের ভালোর জন্য কাজ করেন। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়। তাহলে সাভারের সাংবাদিকরা আরও কঠোর কমর্সুচী দিতে বাধ্য হবো।

এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যে, গত ২৬ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের জেরে গতকাল ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসা থেকে সিআইডির একটি দল তাকে ধরে নিয়ে যায়। এ সময় তারা শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যান। পরে আজ দুপুরে রমনা থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উঠানো হয়। পরে মহামান্য আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

সাভারে সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩