ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে বাসে অগ্নিসংযোগ: অর্ধশতর নামে মামলা, আটক ২

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৩৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ প্রায় অর্ধশত জনের নামে মামলা দায়ের করেছেন বাসের চালক আব্দুল বাসেদ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার বাইদগাঁও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) ও আশুলিয়ার গণকপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন ওরফে টিটু (৩৮)।

মামলার অন্যান্য আসামীরা হলো- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪৯), মোবারক হোসেন (৪৬), মোঃ আব্দুর রাজ্জাক (৫১), মোঃ তোজাম্মেল হক(৫১), মোঃ মশিউর রহমান খান ওরফে মিন্টু (৪৩), মোঃ আব্দুল হাই (৫০), শফিক (৪৬), আব্দুল জলিল (৪৬), মোবারক (৪২), আবু সামা (৪৫), এরশাদ হোসেন (৪৬) ও আব্দুল মালেক (৩৮)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জন।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা সাভার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা । পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। 

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

সাভারে বাসে অগ্নিসংযোগ: অর্ধশতর নামে মামলা, আটক ২

আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩