ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে নাশকতার মামলায় বিএনপি নেতা ইউপি সদস্য ইউসুফ গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

সাভারের কাউন্দিয়ায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে মোঃ ইউসুফ বেপারী (৪৫) নামের বিএনপির এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়।

বুধবার (৮ নভেম্বর)রাত সাড়ে ৯টার দিকে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বেলতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ইউসুফ বেপারী (৪৫) সাভারের আমিনবাজার বেগুনবাড়ী পূর্বপাড়া এলাকার মৃত ইউনুস বেপারীর ছেলে। তিনি আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার। এছাড়াও তিনি আমিনবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আমিনবাজার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে রয়েছে বলে জানা যায়।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনবাজার বিএনপির সক্রিয় নেতা ও একাধিক নাশকতা মামলার আসামী ইউসুফ বেপারী কাউন্দিয়া ইউনিয়নের বেলতলি এলাকায় অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক নাশকতার মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

সাভারে নাশকতার মামলায় বিএনপি নেতা ইউপি সদস্য ইউসুফ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩