ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে চাঁদা আদায়কালে পুলিশের হাতে আটক ৩

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৯:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত

ঢাকার সাভারে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রাইভেটকারে তুলে হ্যান্ডকাপ পড়িয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে কথিত দুই সাংবাদিক, পুলিশের এক কনস্টেবলসহ চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

এর আগে রবিবার দিবাগত ভোর রাতে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পরিচয়ে প্রাইভেটকারে তুলে অর্থ আদায়ের সময় তাদের গ্রেফতার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানা এলাকার আলোকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪১), তার গলায় দৈনিক একুশের বাণী পত্রিকার পরিচয় পত্র পাওয়া গেছে। শরীয়তপুর জেলার পালং থানার মাহমুদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এনামুল হক শামীম (৩৬),তার গলায় দৈনিক আজকের সংলাপ পত্রিকার পরিচয় পত্র পাওয়া গেছে। রাজবাড়ী জেলার পাংশা থানার পিপুল বারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৭)।তিনি ব্যাংকটাউন এলাকার নিরাপত্তায় নিয়োজিত লাইন্স পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত।

তাদের কাছ থেকে চাঁদাবাজির আদায়কৃত নগদ টাকা, একটি প্রাইভেটকার, হ্যান্ডকাপ ও ২ টি প্রেসকার্ড উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এসময় চাঁদাবাজ চক্রের সোহেল (৩০) নামে একজন পালিয়ে যায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে সনাক্ত করেছে পুলিশ।

ভুক্তভোগী মোঃ শাওনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তিনি ঢাকা জেলার সাভার থানার ভরারি নতুনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম সাংবাদিকদের জানান, রোববার দিবাগত ভোরে রাতে একটি অপরাধী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

সাভারে চাঁদা আদায়কালে পুলিশের হাতে আটক ৩

আপডেট সময় : ০৯:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩