সাভারে কালবেলার প্রথম বর্ষপূর্তি পালন
- আপডেট সময় : ০৮:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২২৮ বার পঠিত

সাভারে বর্নালী আয়োজনে কেক কাঁটার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা হলরুমে এ বর্ষপূর্তির পালন করা হয়।
কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের গোবিন্দ আচার্য্য, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, নিউজটুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের নাজমুল হুদা, বৈশাখী টেলিভিশনের হালিম, সিএনআই নিউজ টোয়েন্টিফোর এর প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি ও আরটিভির জিয়াউর রহমানসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা। এছাড়াও স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে কেক কাঁটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


















