ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরায় ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু

আল-হুদা মালী- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

সাতক্ষীরায় এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় প্রাক্তন স্ত্রীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪৫)। তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে, সে সদরের ভাটপাড়া এলাকায় বসবাস করতো।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের ডিউটি অফিসার কতৃক অবগত হয়ে পুলিশ জানতে পারে বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে এবং রাত থেকে মৃত ব্যক্তির লাশ গ্রহণে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে কাবিননামা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই ও ভোরে প্রাক্তন স্ত্রী ইয়াসমিনকে সদর থানায় নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্ততি নেয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা: ওয়াহেদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে নিয়ে আসে তার মুখে সাদা সাদা ফেনা ওঠা ছিল। তাকে ইসিজি পরীক্ষার মাধ্যমে চেক করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু ঘটেছে। বিষক্রিয়া অথবা ভিন্ন কোন কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রাতে একজন ব্যক্তি বুকে ব্যথার কথা বলে রবিউল ইসলামকে ক্লিনিকে ভর্তি করে। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। ওই রোগীকে ডা: শরিফুল ইসলাম সোহেল দেখে বলেন অবস্থা আশংকাজনক। তখন রবিউলকে হাসতাপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। রোগী সদর হাসপাতালেই দিয়ে আসা হয় এবং নিয়ে আসা লোকটিকে পুলিশে দেয়া হয়।

এদিকে ওই ব্যবসায়ীর লাশ সকাল থেকে কেউ নিতে আসেনি। এদিকে (আজ) সোমবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক সিনিয়র ব্রাদার ওয়াহেদ।

ট্যাগস :

সাতক্ষীরায় ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু

আপডেট সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩