ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্ত অবৈধ: হাইকোর্ট

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৪১ বার পঠিত

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশ করা গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে ২০২৩ সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়। তবে গত ১৪ ফেব্রুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে— সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি তাকে বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এরই ধারাবাহিকতায় তাসকিন আহমেদ চিশতীর পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এদিকে গত ২৩ নভেম্বর তাসকিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরে সেই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার মেয়রের শূন্য পদের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

ট্যাগস :

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্ত অবৈধ: হাইকোর্ট

আপডেট সময় : ১০:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫