ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাতক্ষীরা গাবুরায় কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের মাংসসহ আটক ২

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৩০ বার পঠিত

বাংলাদেশ কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকা গাবুরা ইউনিয়ন থেকে হরিণের মাংসসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। 

রবিবার (২০ অক্টোবর) ভোর ৫টার সময় গাবুরা জেলিয়াখালি গ্রাম থেকে তাদের আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানাধীন জেলিয়াখালি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেল সহ দুইজন কে আটক করা হয়। পরবর্তীতে আটক হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠেশ্বর বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

কাঠেশ্বর বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা  জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি মন্দির এলাকায় বেড়ীবাঁধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেল সহ দুইজন কে আটক করেছে।আটককৃতরা হলেন , শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মাহমুদ মল্লিকের ছেলে মো. মশিউর রহমান শামিম (৪৭) এবং মৃত্যু ওয়াজেদ গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।  তিনি আরো জানান, আমরা মাত্র ২১ কেজি মাংস উদ্ধার করেছি। বাকি মাংসের ক্রেতা কারা, শিকারের সঙ্গে আর কারা কারা জড়িত আছে। আমরা এগুলো বের করার চেষ্টা করছি। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলার পর সাতক্ষীরা কারাগারে পাঠানো হবে।

সাতক্ষীরা গাবুরায় কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের মাংসসহ আটক ২

আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪