ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা আশাশুনি প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজ এর মতবিনিময় সভা

শেখ ইয়াসির আরাফাত- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১০:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২০৭ বার পঠিত

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ গাউসুল হোসেন রাজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ গাউসুল হোসেন রাজ বলেন, আমি দীর্ঘদিন আশাশুনি উপজেলায় সৎ ও নিষ্ঠার সাথে বিসমিল্লাহ হ্যাচারীর সত্ত্বাধিকারী হিসেবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। আমার জানামতে আমি আমার জীবন দশায় কখনও কারও হক মেরে খাইনি। আমি কখনও কারও উপর জুলম করিনি। আমি সর্বদা গরীব,দুঃখী, অসহায় মানুষের পক্ষে। আমি নির্যাতিত, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে। তাই সেই সকল সাধারণ মানুষের দাবী পূরণ করতেই উপজেলা পরিষদ নির্বাচনে এসেছেন বলে জানান তিনি। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ গাউসুল হোসেন রাজ ভোটারদের উদ্দেশে বলেন তিনি নির্বাচিত হতে পারলে উপজেলার সরকারী বরাদ্ধ প্রত্যেকটি সেক্টরে সুষ্ঠ ভাবে বল্টন করা হবে। বক্তব্য প্রদান কালে তিনি আরও বলেন উপজেলার বড়দল, খাজরা, প্রতাপনগর, শোভনালী সহ অনেক ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। এ এলাকার মানুষের সড়ক ব্যবহারে ব্যাপক ভোগন্তি পোহাতে হয়। শুধু সড়ক নয়, আশাশুনি উপজেলার কয়েকটি ইউনিয়নে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুমে প্লাবিত হয়ে থাকে ঐ সকল এলাকা। তিনি নির্বাচিত হতে পারলে সড়ক ব্যবস্থার উন্নয়ন সহ জলাবদ্ধতার নিরসন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং আশাশুনি উপজেলাকে একটি দূর্ণীতি মুক্তি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ ও ভূমি দস্যু মুক্ত উপজেলায় পরিনত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
মত বিনিময়কালে আশাশুনি প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সভাপতি আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য এম এম নুর আলম, আকাশ হোসেন, হাসান ইকবাল মামুন, মোঃ শরিফুজ্জামান মুকুল, ফয়জুল কবীর, হাবিবুল্লাহ বিলালী, বাহবুল হাসনাইন, শাহাজান হাবীব, শেখ ইয়াছির আরাফাত, সহ আশাশুনি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সাতক্ষীরা আশাশুনি প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজ এর মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪