ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাংবাদিকদের সঙ্গে রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়

রুবেল হোসাইন (সংগ্রাম)-রংপুর:
  • আপডেট সময় : ০২:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৬৩ বার পঠিত

রংপুরের সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, দুর্নীতি নিজে করবো না কাউকে করতেও দেবো না। শতভাগ সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। ৬ আগষ্ট রোববার দুপুরে জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমার কার্যালয়ে কিছু কিছু অনিয়মের খবর পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা যখন আমার সঙ্গে কথা বলতে আসবেন- আমার দরজা খোলা থাকবে। সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা এবং ওয়ান স্টপ সেন্টারে অনিয়ম দুর্নীতির অভিযোগ করে বলেন, সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ মর্যাদাসহ অন্যান্য কর্মকর্তারা নিজেদের প্রভু ভাবেন।’ বিষয়টি দূর করার আহ্বান জানান সাংবাদিকরা।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডিসি বলেন, কেউ দুর্নীতি করে আশ্রয়-প্রশ্রয় পাবে না। যারা দুর্নীতি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেটিও দেখা হবে। আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।

রংপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শ্যামাসুন্দরী খাল সম্পূর্ণ দখলমুক্ত করে উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক বলেন রংপুর মহানগরের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও নিষ্কাশন ব্যবস্থাপনায় শ্যামাসুন্দরী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যামাসুন্দরী খালের আধুনিকায়নে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হবে। রংপুরের উন্নয়নের জন্য সবার পরামর্শ ও সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণের জন্য কাজ চলমান রয়েছে। ধাপে ধাপে জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য, রংপুরের জন্য পেশাগত দায়িত্ব পালনেরও অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সাংবাদিকদের সঙ্গে রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় : ০২:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩