সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতার উপর ওয়ার্ল্ডভিশন আয়োজিত কর্মশালা
আনোয়ার হোসেন- (রংপুর) পীরগঞ্জ:
- আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৭৮৮ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে ৭ মার্চ/২৪খ্রি বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময়, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পীরগঞ্জ এপি কতৃক ক্ষুদে ও যুব ফোরামের সদস্যদের নিয়ে সাংবাদিকতার উপর এক কর্মশালার আয়োজন করে।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পীরগঞ্জ অফিসে আয়োজিত এই কর্মশালায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর বিভিন্ন ফোরামের সাথে সম্পৃক্ত ৪৫ জন যুবক,যুব মহিলা ও সাংবাদকর্মী অংশ গ্রহন করেন।
এতে সাংবাদিকতার নানা বিষয় এর উপর আলোচনা করেন, পীরগঞ্জ থেকে প্রকাশিত বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা,বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পীরগঞ্জ এপির কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন।



















