ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাঁওতাল নেত্রীর মৃত্যুেতে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৯০ বার পঠিত

Oplus_131072

সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু’র মৃত্যুতে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু এর স্মরণে আজ সোমবার স্থানীয় অবলম্বন মিলনায়তনে এক শোক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোকসভায় গাইবান্ধার বেসরকারি সংগঠন জনউদ্যোগ এই স্মরণ সভার আয়োজন করে। শোকসভার শুরুতেই প্রয়াত প্রিসিলা মুরমুরের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

সেই সাথে পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী,বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ জুয়েল,গাইবান্ধা সদর উপজেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, সাংবাদিক কায়সার রহমান রোমেল, নারী নেত্রী নাজমা বেগম, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরামের মিলন তিগ্যা, সাঁওতাল প্রতিনিধি সুমিতা বাসকে, তিতাস মুরমু, তৃষ্ণা বাসকে, ইয়ুথ গ্রæপের সদস্য শিখা তিগ্যা, স্বরস্বতী পাহাড়ী, জোতিকা মিনজি প্রমুখ।
বক্তারা বলেন, আন্দোলনের নিবেদিত প্রাণ, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিসিলার মৃত্যুতে আদিবাসী জনগোষ্ঠী একজন সক্রিয় নেত্রীকে হারিয়েছে। তাঁর চিন্তা ও কাজ সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন আদিবাসী নেত্রীকে হারাল। সারাজীবন লড়াই করেছেন সাঁওতাল জনগণের মুক্তির জন্য। তিনি ছিলেন নির্লোভ ব্যক্তির জীবন্ত প্রতীক। তিনি ক্রমেই আদিবাসীদের সাহস ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। এই অসীম সাহসী আদিবাসী নেত্রীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন।
উল্লেখ্য,সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু গত ১৫ অক্টোবর বুধবার ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগস :

সাঁওতাল নেত্রীর মৃত্যুেতে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫