ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৫৩ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মধু মিয়া (৪৫) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিখোঁজের একদিন পর মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মধু মিয়া ওই ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, মধু মিয়া সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।

চেয়ারম্যান আরও জানান, সম্প্রতি তার ইউনিয়নে অটোরিকশা ও গরুসহ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারী চক্র যাত্রী সেজে মধু মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে যায় বলে তিনি ধারণা করছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগস :

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩