ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সন্তানের মুখ দেখা হলো না শাহ আলমের, ডেঙ্গু কেড়ে নিল প্রাণ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৪৪৭ বার পঠিত

পড়ালেখার ইতি টেনে জীবিকার তাগিদে কয়েক বছর আগে ঢাকায় একটি ওষুধ কম্পানির চাকরিতে যোগ দেন শাহ আলম (২৫)। বছর খানেক আগে করেন বিয়ে। তার স্ত্রী বর্তমানে ৮ মাসের অন্তসত্তা। আর মাত্র দেড় দুই মাস পরে সন্তান দুনিয়ায় আগমন করবে, এই প্রতিক্ষায় ছিলেন তিনি।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনাগত সন্তানের মূখ দেখার আগেই ডেঙ্গু জ্বরের ভয়ানক থাবায় অকালে পরপারে পাড়ি জমাতে হলো তাকে।
শাহ আলম ফরিদপুরের সালথা উপজেলা সদরের কাউলীকান্দা গ্রামের ব্যবসায়ী মো. সিরাজ মাতুব্বরের ছেলে। আজ সোমবার (২১ আগস্ট) ভোর রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। দুই ভাইয়ের মধ্যে শাহ আলম ছিল ছোট।

তার পরিবারের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শাহ আলমের স্ত্রীর বড় ভাই এনায়েত খান জানান, শাহ আলমের সঙ্গে এক বছর আগে আমার বোনের বিয়ে দেই। বর্তমানের আমার বোন ৮ মাসের অন্ত:সত্তা। শাহ আলম অত্যন্ত ভাল মানুষ ছিল।

চাকরী করতো ঢাকায় একটি ওষুধ কম্পানিতে।
গত ১৫ আগস্ট উপলক্ষে ছুটিতে বাড়িতে আসে সে। সেখান থেকে গত বুধবার গর্ভবতী স্ত্রীকে দেখতে আমাদের রাজবাড়ীর বাড়িতে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার রাতে তিনি জ্বরে আক্রান্ত হন। প্রথমে জ্বরের ওষুধ খাওয়ানো হয়।

এতে কোন উন্নতি না হওয়ায় গত শুক্রবার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে।
তিনি আরো বলেন, রাজবাড়ী হাসপাতালে শাহ আলমের অবস্থার অবনতি হলে রবিবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এনামুল হক বলেন, আমাদের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহ আলম নামে কেউ মারা গেছে কি না, সে তথ্য এখনো পাইনি। তবে বর্তমানে হাসপাতালে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সন্তানের মুখ দেখা হলো না শাহ আলমের, ডেঙ্গু কেড়ে নিল প্রাণ

আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩