ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

আল-হুদা মালী- শ্যামনগর:
  • আপডেট সময় : ১০:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২৩২ বার পঠিত

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা (২০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে সাড়ে চারটার দিকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে রাজিয়া সুলতানার মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। গতকাল রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত সাড়ে তিনটায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। একপর্যায়ে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে ভোর সাড়ে ৪টা দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তী সময়ে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব ১৮ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় তার। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন রাজিয়া। একবার ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। গত একবছর খেলার বাইরে ছিলেন। কৃতি এ ফুটবলারের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

আপডেট সময় : ১০:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪