ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মো: মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর)
  • আপডেট সময় : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৯৪ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল খান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলা চর বিষ্ণুপুর ইউনিয়নের শ্যামপুর টেক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল পাশ^বর্তি চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের আলমগীর খানের ছেলে।

এ সময় মটরসাইকেলে থাকা অন্য আরোহী একই গ্রামের ছাব্বির কাজী (১২) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ফয়সাল সকালে কুলখানির অনুষ্ঠানের জন্য দুধ কিনতে চর বিষ্ণুপুরের জয়বাংলা বাজারে আসে। বাজার শেষে ফেরার পথে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে শ্যামপুর টেক এলাকার রাস্তার পাশে থাকা একটি খুটিতে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. জেরিন ফয়সালকে মৃত ঘোষণা করে ও গুরুত্বর আহত অবস্থায় সাব্বিরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩