ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

মো: মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৩৩৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামী চুন্নু মাতুব্বর (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গত সোমবার (২১ আগস্ট) রাতে কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কালিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ও সদরপুর পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত চুন্নু উপজেলা সদর ইউনিয়নের চর ব্রাহ্মণদী গ্রামের রহিম মতুব্বরের ছেলে।

জানা যায়, ২০১২ সালে একই গ্রামের হারুন মুন্সীর মেয়ে রাসিদা আক্তারকে(২৬) প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণ করে হত্যা করে চুন্নু। এ ঘটনায় ধর্ষিতার ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১,তারিখ: ০৮-০২-২০১২) করেন। পরবর্তীতে ওই মামলায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে চলতি বছরের ফেব্রুয়ারিতে (২০২৩) বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এই আসামি দীর্ঘ ১১ বছর ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তিনি বলেন, আজ মঙ্গলবার গ্রেফতার হওয়া মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি চুন্নু মাতুব্বরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩