ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মো: মিজানুর রহমান-সদরপুর(ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২০১ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু (১২) কে ধর্ষণের অভিযোগে আলী খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদরপুর থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আলী খান উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছৈজদ্দিন মোল্যার ডাঙ্গী গ্রামের আজম খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮ টার দিকে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি মাঠে নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে মেয়েটি ডাক-চিৎকার করলে তাকে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটি তাঁর বাবা,মাকে ঘটনার কথা খুলে বলে।

শিশুটির বাবা জানান, মেয়ের মুখে ঘটনার কথা শুনে আমি থানা পুলিশের সহযোগীতা নেই। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। আমার শিশু কন্যাকে ধর্ষণকারীর উপযুক্ত বিচার চাই সরকারের কাছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মামুন আল রশীদ জানান, গত বুধবার (২ আগস্ট) সকালে ঘটনার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশে একটি দল পাঠাই। তারা অভিযান চালিয়ে আলী খানকে গ্রেপ্তার করে। আমরা শিশুটিকে মেডিক্যাল চেক-আপের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এবং আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সদরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩