ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন

মো: নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১২:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১২০ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল নেতাকর্মীরা। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে একতরফাভাবে কমিটি গঠনের অভিযোগ এনে এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় সদরপুর থানার সামনে প্রধান সড়কে বৃষ্টিকে উপেক্ষা করে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন, বিএনপি নেতা মাওলানা রাসেদ, আকবর খাঁ, মোহাম্মদ চোকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন,
“বিএনপির রাজপথের পরীক্ষিত সৈনিকদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে একতরফাভাবে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি বাতিল চাই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।”
তারা আরও দাবি করেন,
“বিগত সময় যারা আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, তাদের নিয়ে তৃণমূলভিত্তিক একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হোক।”
এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল বিএনপি তাদের বিরোধিতা ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ করেছে। নেতাকর্মীরা জানান, দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সদরপুরে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন

আপডেট সময় : ১২:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫