ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে অবৈধ মাছ ধরায় ৭ জেলের ৫০০০ মিটার জাল জব্দ ও জেল

নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ও মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭ জন জেলেকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. হযরত ফরাজী (২২), পিতা পিং ঠান্ডু ফরাজী, সাং নরুদ্দিন কান্দি, বন্দরখোলা, শিবচর;
২. মামুন হাওলাদার (৩০), পিতা পিং আলমগীর হাওলাদার, সাং জংগী কান্দা;
৩. মো. নর-ই-আলম (১৯), পিতা আ. রহিম শেখ;
৪. সালাম খান (২৭), পিতা হালিম খান;
৫. সাগর (২০), পিতা কালাম;
৬. মো. ফারুক (৩৮), পিতা সাহেদ আলী বেপারি;
৭. ঠান্ডু (৩৯), পিতা হারুন হাওলাদার।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সদরপুরে অবৈধ মাছ ধরায় ৭ জেলের ৫০০০ মিটার জাল জব্দ ও জেল

আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫