ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শেরপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১৫২ বার পঠিত

শেরপুরে পুকুর থেকে শাওন আহমেদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মে
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের মো. সাজি মিয়ার ছেলে। সে সদর উপজেলার মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদ্রাসার অদূরে কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুরে এক শিশুর লাশ ভেসে ওঠে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া লাশ শাওন আহমেদের বলে তার মা শিরিনা আক্তার শনাক্ত করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকলের অজান্তে শিশুটি পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। তথাপি মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ট্যাগস :

শেরপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩