শেরপুরে দশানী ও ব্রক্ষপুত্রের ভাঙন এলাকা পরিদর্শনে এসে নৌকায় ভোট চাইলেন হুসনে আরা এমপি
- আপডেট সময় : ১০:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

শেরপুরের ব্রক্ষপুত্র ও দশানী নদীর পানি কমতে শুরু করলেও নদী ভাঙ্গন অব্যহত রয়েছে। এতে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে তিনটি গ্রামের ফসলি জমি, বাড়িঘর ও গাছপালা, মসজিদ, মাদ্রাসা ও আবাদি জমি।
আজ ৬ সেপ্টেম্বর নদী ভাঙ্গন এলাকা আকষ্মিক পরিদর্শনে আসেন জাতীয় সংসদের (শেরপুর-জামালপুর) আসনের সংরক্ষিত আসনের মহিলা এমপি হুসনে আরা।
তিনি ক্ষতিগ্রস্ত ৬নংচর, নতুন পাড়া, ৭নংচর এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি নদী ভাঙ্গন প্রতিরোধে পানি সম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এমপিহুসনে আরা স্থানীয় লোকদের সাথে কথা বলেন, এবং ব্যক্তি নয় নৌকা প্রতীক দেখে আগামী নির্বাচনে ভোট দেয়ার জন্য জনগণকে অনুরোধ করেন।
তিনি এ এলাকার মানুষের প্রাণের দাবি সড়ক ও ব্রীজ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মোসা:জিয়াসমীন খাতুনসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।


















