ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে দশানী ও ব্রক্ষপুত্রের পানি কমছে, ভাঙনে বিলীন হচ্ছে জমি, বাড়িঘর

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

শেরপুরের ব্রক্ষপুত্র ও দশানী নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমলেও থামছে না নদী ভাঙ্গন। এতে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর ও গাছপালা। হুমকির মুখে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার ও মসজিদ। এ অবস্থায় চরম আতঙ্ক আর হতাশায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

নদী ভাঙ্গনে শেরপুর সদরের কামারেরচরের ৬ নং চর, ৭ নংচরসহ চারটি গ্রাম চরম দূর্ভোগ পোহাচ্ছে মানুষ। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, আবাদ জমি ও গাছ পালা। হুমকির মুখে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদ ও মাদ্রাসা।
৬নং চর গ্রামটিকে ঘিরে রেখেছে দশানি ও ব্রক্ষপুত্র নদী। ফলে গ্রামটির দুই পাশ্ব দিয়ে প্রতিবছর নদী ভাঙ্গনের কবলে পড়ে। এতে গত তিন বছরে গ্রামের বেশীরভাগ মানুষ জমি, বাড়িঘর হারিয়ে আশ্রয় নিয়েছে অন্য স্থানে।
৬নং চর থেকে বাড়িঘর হারিয়ে অনেকেই বাড়ি করে নতুন চরে। গড়ে ওঠে নতুন পাড়া। এবার সে গ্রামেও হানা দিয়েছে ব্রক্ষপুত্র নদী। ব্রক্ষপুত্রের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। এতে দিশেহারা এখানকার বাসিন্দারা।

অনেকেই একাধিকবার বাড়ি করে এখন নিঃস্ব। আবার অনেকেই নতুন করে ভূমিহীন হয়ে পড়ছে।

ইনডিপেনডেন্ট টিভিতে খবর প্রচারের পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সংরক্ষিত আসনের মহিলা এমপি হুসনে আরা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
পরে ৬নং চরের ১০০ মিটার এলাকা বালির বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এর আগে ৭নং চরের বাজার, স্কুল ও মসজিদ রক্ষা করতে ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ভাঙ্গন প্রতিরোধের জন্য।
এ এলাকার মানুষ ত্রাণ চাননা, তারা চান নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা করা হউক।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা, জিয়াসমীন খাতুন, আমরা সার্বক্ষণিক ভাঙ্গন এলাকা পরিদর্শন করছি এবং এ এলাকায় অবস্থান করছি। উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হচ্ছে।
এদিকে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, দশানি ও ব্রক্ষপুত্র নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকা পরিদর্শন করেছি। ভাঙনরোধে দুই গ্রামে ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজও শুরু হয়েছে। নদীর বেরিবাধ নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হবে। অনুমোদন হলে আমরা কাজ করতে পারবো।

ট্যাগস :

শেরপুরে দশানী ও ব্রক্ষপুত্রের পানি কমছে, ভাঙনে বিলীন হচ্ছে জমি, বাড়িঘর

আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩