ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৩৩৮ বার পঠিত

শেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (৩২৭৭) মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদানপ্রদান করা হয়েছে।

১২ এপ্রিল বুধবার দুপুরে শহরের গোপালবাড়ীস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আরিফ রেজা ওই আর্থিক সহায়তা তুলে দেন।

ওইসময় তিনি বলেন, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (৩২৭৭) সবসময় শ্রমিকদের পাশে রয়েছে। এই
শ্রমিকরা আমার পরিবারের সদস্যদের মতোই। সুখে-দুঃখে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং থাকব।

আর্থিক সহায়তা প্রদানকালে জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি মো.
বাদশা মিয়া ও বদরুজ্জামান বুদু, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম পলাশ,
দপ্তর সম্পাদক আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রেসক্লোবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে মৃত ট্রাক চালক ও সহকারীদের ৭টি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে মোট ১ লক্ষ ২০ হাজার নগদ টাকা বিতরণ করাহয়।
এছাড়া প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার কল্যাণ তহবিল থেকে বর্তমান সভাপতি আরিফ রেজা ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারের মাঝে একটি করে শাড়ী ও চাউলের বস্তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই মরহুম শ্রমিক নেতা সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ট্যাগস :

শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩