ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে চাঞ্চল্যকর শিশু অপহরণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ১৯৪ বার পঠিত

শেরপুরের নকলার চাঞ্চল্যকর শিশু আকলিমা খাতুন (০৪) কে অপহরণ ও মুক্তিপণ ঘটনার ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলীকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

২৩ এপ্রিল সকালে তাকে নকলা উপজেলার চকপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত হোসেন আলী উপজেলার পাচঁকাহনিয়া গ্রামের আজম আলীর
ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, ভিকটিম আকলিমা খাতুন (০৪) নকলা উপজেলার শালখা গ্রামের হতদরিদ্র মোঃ আব্দুল জলিলের নাবালিকা সন্তান। অপহরণকারী মোঃ
হোসেন আলী (৪২) আকলিমার বাবা আব্দুল জলিলের মামাতো বোনের স্বামী। আসামী মোঃ হোসেন আলী তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা খাতুন (২৫) জলিলের বাড়ীতে আসাযাওয়া করতো।

এ সুবাদে বিগত ২০১১ সালের ১০ অক্টোবর হোসেন আলী দ্বিতীয় স্ত্রী আকলিমাদের বাড়ীতে আসে এবং তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভাল পোশাক ও দোকান হতে চকলেট কিনে দিবে ও ভাল খাবার খাওয়াবে বলে বাজারে নিয়ে যায় এবং অত্যান্ত সু-পরিকল্পিতভাবে অপহরন করে ঢাকায় নিয়ে যায়। পরে আকলিমার বাবার কাছে একলক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা নিয়ে ঢাকা কাচঁপুুর ব্রিজের নিচে আসতে বলে অন্যথায় আকলিমাকে বিদেশে পাচার করে দেওয়ার হুমকি দেয়।

এঘটনায় বাবা মোঃ আব্দুল জলিল (৪২) বাদী হয়ে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ সংশোধনী/০৩) এর ৭/৮ ধারায় মামলা রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে উল্লেখিত ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে স্বাক্ষ প্রমানের ভিত্তিতে
বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জনাব মোঃ আখতারুজ্জামান বিগত ১৪/১২/২০২০ তারিখে আসামী মোঃ হোসেন আলী (৪২) এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপরাধ
সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে
০১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। মামলার ঘটনার পর থেকে গ্রেফতারের পূর্বপর্যন্ত অপহরণকারী মোঃ হোসেন আলী ১২ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকা অবস্থায় সে গাজীপুর সালনা এলাকায় গার্মেন্টসে এবং সিএনজি চালক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলো।

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে আসামি ঈদ উদযাপনের জন্য ছদ্মবেশ ধারণ করে নিজ এলাকায় অবস্থান করছে। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল ২৩ এপ্রিল বিকেল সোয়া চারটার সময় শেরপুরের নকলার চকপাড়া এলাকা হতে আসামী হোসেন আলী (৪২)’কে তার এক আত্মীয়ের বাসা হতে গ্রেফতার করে। পরে তাকে নকলা থানা পুলিশের কাছে
হস্তান্তর করা হয়।

শেরপুরে চাঞ্চল্যকর শিশু অপহরণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩