শেরপুরে উন্মোচিত হলো সুপারসিম রেডিমিক্স সিমেন্ট মর্টার
- আপডেট সময় : ১১:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১৫৫ বার পঠিত

‘নির্মাণ এখন সুপার ইজি, পানি মেশালেই তৈরি’ এ স্লোগানকে সামনে রেখে বিএমসি গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে সুপারসিম
ব্র্যান্ডের রেডিমিক্স সিমেন্ট মর্টার।
আজ ২৮ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আঞ্চলিক বাজারে ওই রেডিমিক্স মর্টারের মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জসীম উদ্দিন। তিনি বলেন, এই বিশ্ব বিখ্যাত রেডিমিক্স সিমেন্ট মর্টার ব্যবহারে ঝামেলামুক্ত হবে নির্মাণ শিল্প। সিমেন্ট ও
বালিসহ আরও ৫ ধরনের কেমিক্যাল মিশ্রিত এই রেডিমিক্স মর্টারে শুধু পানি মেশালেই ব্যবহার করা যাবে।
এতে নির্মাণ হবে সহজ, দ্রুত ও ঝামেলাহীন এবং
তুলনামূলক অধিক শক্তিশালি ও টেকসই। বাংলাদেশে প্রথমবারের মত বিএমসি গ্রুপ এই পণ্য শেরপুর থেকে বাজারজাতকরণ শুরু করছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন বিএমসি গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোবারক আলী ভুইয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক দেওয়ান আছিরুল ইসলাম ও
নির্বাহী প্রকৌশলী শাফায়াত জাহান চৌধুরী। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম। অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, ডিলার, রিটেইলার ও নির্মাণ মিস্ত্রিরা উপস্থিত ছিলেন।


















