ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৮:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৪৯ বার পঠিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় ও ঈদ মোবারক জানান।

জেলা প্রশাসক সাহেলা আক্তার মতবিনিময়কালে বলেন, পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে শেরপুর- এ জেলা ব্র্যান্ডিংকে আরও এগিয়ে নিতে আমরা ইতোমধ্যে পর্যটন খাতে অনেক উন্নয়ন কাজ করেছি। আরও সমৃদ্ধ করতে কার্যক্রম চলমান রয়েছে। এবার তুলশীমালা চালের সুনাম সারাদেশে তুলে ধরতে স্মার্ট হাট করতে যাচ্ছি। জেলায় ৩০ হাজারের বেশি তুলশীমালা চাষী রয়েছেন, তাদের
ডাটাবেইজ তৈরি করা হচ্ছে, যাতে ভোক্তারা প্রতারিত না হন। একইসাথে তুলশীমালা চালকে অনেক জেলাই নিজেদের বলে দাবি করেন। সেটির প্রেক্ষিতে শেরপুরের জিআই (ভৌগলিক নির্দেশক) পণ্য হিসেবে অর্ন্তভূক্ত করতে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি এটি আমরাই পাবো।

মতবিনিময় সভায় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ ও মাসুদ হাসান বাদল।

ওইসময় প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, ক্রীড়া ও
সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু বকর, তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, জিএম আজফার বাবুল, ফজলুল কবীর সুরুজ,
মুগনিউর রহমান মনি, শাহরিয়ার মিল্টন, জিএইচ হান্নানসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের হাতে জেলা ব্র্যান্ডিং এর লোগোখচিত চটের ব্যাগে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ট্যাগস :

শেরপুরে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় : ০৮:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩