ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পলাশপুর অধিনায়ক

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৫৭ বার পঠিত

রবিবার (২২ অক্টোবর) বিকেলে খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, পলাশপুর জোন আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার গোমতি কেন্দ্রীয় কালি ও জগন্নাথ মন্দির পূজামন্ডপ এবং শ্রী শ্রী বেলছড়ি কেন্দ্রীয় শিব মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, বলেন, দেবী দুর্গার পূজার মাধ্যমে সৌহার্দ্য ছড়িয়ে পড়বে পাহাড়ের প্রতিটি জনপদে। বিভিন্ন পুজা মন্ডপে সমবেত পূজার্থীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, যে কোন ধর্মীয় উৎসবের সাথে সাথে মানুষে-মানুষে দেখাদেখি হবার একটি পরিবেশ তৈরি হয়। সমাজে সৌভাতৃত্ব আর সহমর্মিতা ছড়িয়ে দিতে শারদীয় দুর্গাপূজার অবদান অপরিসীম বলেও মন্তব্য করেন তিনি।

এসময় খেদাছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন এবং পূজা মন্ডপসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পলাশপুর জোন কমান্ডারের পক্ষ থেকে পূজামন্ডপগুলোতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পলাশপুর অধিনায়ক

আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩