ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে সদরপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ

মো: নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৮৮ বার পঠিত

Oplus_0

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এর সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে সদরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল পাঁচটায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদরপুর উপজেলার কলেজ মোড় থেকে শুরু করে হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রদান করা হয়েছে। আমরা অনতি বিলম্বে এই মিথ্যা মামলার সাজা বাতিল ও বাবুল ভাইয়ের নি:শর্ত মুক্তি দাবি করি। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এ সময়ে সদরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে সদরপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫