ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শরণখোলায় বখাটে যুবকের কান্ড মাকে নির্যাতনের পর চাচাকে পিটালেন

মোঃশাহাদাত হোসাইন-শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৪৪ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ইব্রাহিম হোসেন মিন্টু মোল্লা নামের এক বখাটে যুবক প্রায় ২ মাস আগে ‘মাথকে শারিরীক ভাবে নির্যাতনের পর এবার চাচাকে শারিরীক
ভাবে নির্যাতন করে আহত করেছে। ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোল্লাবাড়ি এলাকায়।

এ ঘটনায় বখাটে যুবক ইব্রাহিম হোসেন মিন্টু মোল্লার ‘মাথ ২৬ সেপ্টেম্বর বাদী হয়ে শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের হারুন মোল্লার গত ১৪ মার্চ হার্ট এটাকে মৃত্যুবরণ করে।
মৃত্যুর পর থেকে হারুন মোল্লার বখাটে পুত্র সার্থপর, পর সম্পদলোভী ইব্রাহিম হোসেন মিন্টু মোল্লা তার মা রওশন আরা বেগম ও ছোট বোন রুনু আক্তার কে
পিতার প্রাপ্ত সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়ায় গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে মিন্টু মোল্লা তার মাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে গুরুতর আহত করে। পরের দিন ৪ সেপ্টেম্বর শরণখোলা হাসপাতালে ভর্তি হন রওশন আরা
বেগম। এ ঘটনা তিনি স্থানীয় সাংবাদিকদের জানালে বিষয়টি সোসাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনায় রওশন আরা বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি অভিযোগ করলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন শালিস ব্যবস্থার কথা বললেও বিষয়টি অজ্ঞাত কারনে এড়িয়ে যায় স্থানীয় ব্যক্তিবর্গ।
এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর বাড়ির সুপারি পাড়াকে কেন্দ্র করে আবারও মায়ের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পরে মিন্টু। তখন রওশন আরা বেগম তার ছোট দেবর উপজেলা সদর রায়েন্দা বাজার হল মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবেদিনকে বিষয়টি জানালে
তিনি মিন্টুর কাছে ঝগড়ার কারণ জানতে চাইলে মিন্টু ক্ষিপ্ত হয়ে লাটি দিয়ে পিটিয়ে চাচা জায়নাল আবেদিনকে জখম করে। তিনি বর্তমানে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যপারে মিন্টু মোল্লার মা রওশন আরা বেগম বলেন, এ দেশে বিচার নাই তাই কার কাছে বিচার চাইব নইলে ছেলের অত্যাচারে তার জীবন অতিষ্ট প্রায়। তিনি জন প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে বিচার দাবী করেছেন।

এ ব্যপারে মিন্টু মোল্লার চাচা মাওলানা জয়নাল আবেদিন তার ভাতিজা কাউকে মানেনা, যখন খুশি যাকে তাকে গালিগালাজসহ মারধোর করে এবং বলে আমার টাকা আছে, আমার সাথে তোরা পারবি না।
এ ব্যপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, মিন্টু মোল্লা উচ্ছৃঙ্খল প্রকৃতির। সালিশ বৈঠকে তার মায়ের কাছে ক্ষমা চাইতে বললেও সেতা চায়নি। এছাড়া তাদের পরিবারের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শরণখোলায় বখাটে যুবকের কান্ড মাকে নির্যাতনের পর চাচাকে পিটালেন

আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩