ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শরণখোলায় গাজা সহ ৪ জন আটক

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা( বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৯ বার পঠিত

শরণখোলা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ ৪ গাঁজা সেবনকারীকে আটক করেছে।

১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর কদমতলা ও রাজৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারী সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই মোঃ আলী রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উত্তর কদমতলা গ্রামের খালেক মিয়ার ঘের এলাকায় অভিযান চালায় এ সময় ৪২ গ্রাম গাঁজাসহ উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা সায়েম গাজীর পুত্র সেলিম গাজী (৩৮) ও আবুল কালাম এর পুত্র শহিদুল ইসলাম সোহাগ (৪২) কে আটক করে ।
এছাড়া পুলিশের এসআই ফতেউর রহমানের নেতৃত্বে পুলিশ একটি দল ওই রাতে উপজেলার রাজৈর এলাকার নাসির শিকদারের বাড়ির সম্মুখের রাস্তা থেকে রাজৈর গ্রামের বাসিন্দা নুরুল হক আকনের পুত্র সোলায়মান আকন (৪০) ও একই এলাকার রশিদ শিকদারের পুত্র নাসির শিকদার (৫০) কে ৩৮ গ্রাম গাজা সহ আটক করে।
নাম প্রকাশ না করার শর্তে এক সমাজসেবক বলেন, বিভিন্ন সময়ে গাঁজা সেবনকারী ও পাচারকারী ধরা পড়লেও গডফাদাররা থেকে যায় অন্তরালে, এদের হদিস পাওয়া যায় না।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান বলেন, গাজা সহ চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক কারবারি ও মদাক সেবনকারীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শরণখোলায় গাজা সহ ৪ জন আটক

আপডেট সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪