ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লোহাগড়ায় দূর্বৃত্তের হামলায় একজন দলিল লেখক নিহত, খবর শুনে প্রতিপক্ষের বৃদ্ধের মৃত্যু

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৬৭ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে একজন নিহত হয়েছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে অপর একজন বৃদ্ধ মারা গেছে।

দূর্বৃত্তের হামলায় নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব(৬১) দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে কেরামত মোল্লা(৭০) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ায়।

পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্লার জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার সময় উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীন সহ ১১/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মুঠোফোনে বলেন এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। জড়িতদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

লোহাগড়ায় দূর্বৃত্তের হামলায় একজন দলিল লেখক নিহত, খবর শুনে প্রতিপক্ষের বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩