রূপসায় ফার্নিচার এর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২০৫ বার পঠিত

খুলনা জেলা রূপসা উপজেলার কর্নপুর মোড় বাজারে পীর মোহাম্মদ বাবুর ফার্নিচার এর শো রুম ও কারখানায় বৃহস্পতিবার ৩ অগাষ্ট রাত আনুমানিক আড়াই টায় সময় আগুন লেগে ৭০ থেকে ৮০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়।
এলাকাবাসী ও রূপসা ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
পীর মোহাম্মদ বাবুর ফার্নিচার এর শো’রুম ও কারখানায় আগুন লাগার বিষয় জানা যায়, দরজার চাহিদা বেশি থাকার কারনে গত ৩ অগাষ্ট রাত ১২টা পযন্ত শ্রমিকগন কাজ করে বাড়ী চলে যায় হটাৎ রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী বেরিয়ে আসে।
আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যার্থ হয়ে পরবর্তীতে
৯৯৯ এ”কল দিলে দ্রুত রূপসা উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ও এলাবাসীর যৌথ প্রচেষ্টায় রাত আনুমানিক ৪ টার সময় আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুন লাগার ব্যাপারে কারখানা ও শো রুমের মালিক বাবু জানান,গত রাতে আমার কারখানায় আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে কিছুই বলতে পারবো না।
তবে আগুনে ম্যাশিন, কাট, রেড়ি দরজা সহ কোটি টাকার মত ক্ষতি হয়েছে। আমি নিস্ব হয়ে গেছি।আমার জমান সকল সম্পদ দিয়ে স্বপ্নের খারখানাটি প্রতিষ্ঠা করে ছিলাম।
এসময় খারখানার মালিক বাবু কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার সব কিছু শেষ হয়ে গেছে বলে জানান।



















