ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার জব্দ,আটক ৪

সাদ্দাম উদ্দিন রাজ-নরসিংদী:
  • আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১২১ বার পঠিত

নরসিংদীর রায়পুরা সম্পূর্ণ অবৈধ ভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে তাদেরকে আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে সম্পূর্ণ  অবৈধভাবে  চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজার সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। এসময় রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষনা করেন উপজেলা প্রশাসন।

রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার জব্দ,আটক ৪

আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪