ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাযপুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত

সাদ্দাম হোসেন রাজ- নরসিংদী :
  • আপডেট সময় : ০৩:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৮৩ বার পঠিত

রায়পুরায় উপজেলার ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে জেলার রায়পুর উপজেলার কমলপুরের খাকচক এলাকায় মেথিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। সকালে তারা রেললাইনের পাশে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি।’

আফসান-আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা দূরবর্তী স্থানের লোক। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।’

নিহত পাঁচজনের সবাই পুরুষ। তবে কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘নিহতরা সবাই তরুণ। পাঁচজনের মধ্যে চারজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। অপরজনের বয়স ২০ বছরের একটু বেশি হতে পারে।

রাযপুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত

আপডেট সময় : ০৩:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪