ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজশাহীর বাঘায় মাংস বিক্রির দ্বন্দ্বে খুন

শাহিনুর সুজন- রাজশাহী:
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৬০ বার পঠিত

রাজশাহীর বাঘা উপজেলায় মাংস বিক্রির দ্বন্দ্বে প্রকাশ্যে দিবালকে খোকন হোসেন নামে এক মাংস ব্যবসায়ীর হাতে খুন হয়েছে মামুন হোসেন নামে অপর এক মাংস ব্যবসায়ী। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার আড়ানী হাটে এই ঘটনা ঘটে। মৃত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামুন হোসেন (৩০)শনিবার আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন(৩৫) তার পাশেই মাংস বিক্রি করছিল। হটাৎ করে কাষ্টমার ঢাকা নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায় খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তিনি মামুনকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়ার সময় বানেশ্বর নামক স্থানে তিনি মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে খোকনের ব্যবসায়ীক পার্টনার আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান, মামুন ও খোকন পরস্পর মামাত-ফুফাত ভাই। তারা দু’জন একসাথে মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার তারা দু’জন পাশাপাশি মাংস বিক্রি করছিল। এর মধ্যে খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা কেজি হিসেবে মাংস বিক্রি শুরু করে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে শতশত মানুষের মাঝে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করে খোকন। পরে হাসপাতালে নেয়ার সময় মামুন মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, তারা ব্যবসা আলাদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিল। আমাকে আমার ভাই মামুন কয়েকদিন আগে বিষয়টি অবগত করেছে। যেহেতু আমরা পরস্পর আত্নীয় এ কারনে থানায় কোন জিডি করিনি।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি মোবাইল শোনার সাথে সাথে ঘটনাস্থলে পৌছেছি। তবে বর্তমানে ঘাতক খোকন পলাতক রয়েছে। আমরা তাকে আটক করার চেষ্টা চালাচ্ছি। লাশ পোষ্টমর্টামের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীর বাঘায় মাংস বিক্রির দ্বন্দ্বে খুন

আপডেট সময় : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪