রাজবাড়ীর মিজানপুরে ৩৪০ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
- আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২৬২ বার পঠিত

রাজবাড়ীতে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা আহরন থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ এর ৮০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটায় মিজানপুর বাজার কার্যালয়ে সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে মিজানপুর ইউনিয়নের জাটকা আহরন বিরত সময়ে ৩ শত ৪০ জন ইলিশ আহরন জেলেদের মাঝে মানবিক সহায়তার আওতায় ভিজিএফ এর ৮০ কেজি করে চাল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোস্তফা কামাল, মিজানপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. টুকু মিজি, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী,মিজানপুর ইনিয়ন সচিব সৈয়দ মেহেদী হাসান মাসুদ,সহ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিজানপুর ইউনিয়নের ৩ শত ৪০ ইলিশ ধরা জেলেদের মাঝে মানবিক সহায়তার আওতায় ৮০ কেজি করে চাল বিতরন করা হয়। দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষে গত ১ লা নভেম্বর থেকে ৩০ জন পর্যন্ত নদীতে জাটকা আহরনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।জাটকা থেকে বিরত জেলেদের এ চাল বিতরন করা হয়।



















