ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-৬

মো: শামভম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় তৈরি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন: সিরাজ উদ্দিন মণ্ডল (৬০), উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে পাংশায় দায়ীত্বে থাকা সেনাবাহিনীর ও পাংশা মডেল থানার একটি আভিযানিক পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের পরিচয় সনাক্ত ও তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-৬

আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪