ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ২২৩ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

ইমরান হোসেন মনিম -রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৪৭২ বার পঠিত

” নতুন বছরে নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই স্লোগানে রাজবাড়ীতে সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল এগার টায় বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

এসময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ২ শ ৬০ জন ও রাজবাড়ী সরকারী বালিকা বিদ্যালয়ে ১ হাজার ২ শ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।জেলার ৫ টি উপজেলায় সরকারী, বেসরকারী, মাদ্রাসা ও কারিগরী সহ ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লক্ষ নতুন বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান,
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান,রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমূখ।

ট্যাগস :

রাজবাড়ীতে ২২৩ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪