ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৪৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১১৫৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়কে অপহরণ করে শারীরিক নির্যাতন এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজবাড়ী পৌর ছাত্রদলের সহ-সভাপতি আসিক ইসলাম অভি, রাতুল, বাপ্পি, ফিরোজসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা কারাগারে ছাত্রলীগের সভাপতি মো. শাহীন শেখকে দেখে বের হন আবির হোসেন হৃদয়। সেখান থেকে ভবানীপুর সড়ক হয়ে শহরে ফেরার পথে অভিযুক্তরা পাঁচটি মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, প্রথমে তাকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে গালিগালাজ ও মারধর করা হয়। পরে ভবানীপুর এলাকায় নিয়ে গিয়ে ইট দিয়ে হাঁটুতে আঘাত করা হয় এবং হাত, পা ও কাঠের বাটাম দিয়ে ব্যাপকভাবে নির্যাতন করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, তার ছোট ভাইয়ের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেওয়া হয়। পরে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জেনে তার ও তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে থাকা অর্থ ট্রান্সফার করে নেওয়া হয়।
আবির হোসেন হৃদয়ের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পুনরায় মারধর করা হয় এবং পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়। পরে দর-কষাকষির একপর্যায়ে ২ লাখ টাকায় সমঝোতা হয়। অভিযুক্তরা অল্প সময়ের মধ্যে টাকা পাঠানোর জন্য চাপ দেয় এবং টাকা না দিলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
পরে তিনি তার দুলাভাইকে ফোন করে টাকা পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় ঘটনাস্থলে লোকজনের চলাচল বেড়ে গেলে তাকে ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার একটি পাকা মুরগির খামারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে অভিযোগ। সেখানে তাকে বলা হয়, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে টাকা দিতে হবে এবং গত ১৭ বছরে বিপুল অর্থ উপার্জন করেছেন—এমন অভিযোগ তুলে আরও ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগীর দাবি, নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে মোট ১ লাখ ৪২ হাজার টাকা নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে ওই এলাকায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। যাওয়ার আগে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দেওয়ারও হুমকি দেওয়া হয়। অন্যথায় রাজবাড়ীতে চলাফেরা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আবির হোসেন হৃদয় বলেন, “আমাকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং জোরপূর্বক টাকা আদায় করা হয়েছে। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, কিন্তু কখনও কাউকে মারধর বা অসম্মান করিনি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।”
তিনি জানান, এ ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬