ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২০৯ বার পঠিত

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী মকুল হালদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকুল হালদার জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।

মকুল হালদারের বন্ধু মান্নান মুন্নী জানান, সকালে পাংশা থেকে ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য বের হই। এজন্য আমরা একটি প্রাইভেটকার ভাড়া করি। প্রাইভেটকারের পেছনে মুকুল বসেছিল আর আমি সামনে চালকের পাশে বসা ছিলাম। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে রাস্তায় সিটকে পড়ে মুকুল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনলেই মুকুলকে বাঁচাতে পারিনি। আমি আর চালক সুস্থ আছি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।

ট্যাগস :

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪