ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে যৌতুকের কারনে গৃহবধুকে হাত পা মুখ চেপে ধরে ব্লেড দিয়ে মারাত্বক জখম

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৯৪ বার পঠিত

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গোয়ালপাড়া গ্রামে যৌতুকের কারনে গৃহবধুকে হাত পা মুখ বেধে ব্লেড দিয়ে মারাত্বক ভাবে জখম করা হয়েছে।

গত সোমবার দুপুরে গোয়ালপাড়া গ্রামের মেছাঃ আয়শা খাতুনের স্বামী গিয়াসউদ্দিনের বাড়িতে ডাক্তারের দেয়া ঘুমের ঔষধের ওভার ডোজ খাওয়ানো হয়।পরে আয়শা ঘুমিয়ে পরলে শ্বশুর বাড়ীর লোকজন হাত,পা,গলা সহ বিভিন্ন স্থানে চেপে ধরে ব্লেড দিয়ে দুই পায়ের তালু,দুই হাত শরীরের বিভিন্ন অংশে জখম করে।

এসময় আয়শা ঘুমের মধ্যে থেকে জেগে উঠলে তারা আরো জোর করে চেপে ধরে আরো আঘাত করে।আয়শা জেগে উঠলে হাত, পা চেপে ধরা লোকজন বলে কথা বলবি তাহলে একবারে গলা কেটে চিরতরে শেষ করে ফেলবো।এই ভয়ে তখন আয়শা আর কথা বলেনা।

কিছুক্ষন পরে তাকে ছেড়ে সবাই চলে গেলে আয়শা তার জখম নিয়ে স্থানীয় মেম্বারের বাড়িতে গেলে তিনি বলেন, আমি শুনেছি তেমার হাত পা তুমি নিজেই কেটেছো।এর পর আয়শা তার মা রহিমা বেগমকে জানালে রহিমা বেগম এসে আয়শাকে নিয়ে গতকাল সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আয়শার খাতুনের স্বামী গিয়াসউদ্দিন’কে ১ নং আসামী করে,বাকী আরো চারজন পলাশ,পিয়াস ও রাসিদুল ইসলামকে আসামী করে অভিযোগ দায়ের করা হয় কালুখালী থানায়।

গত সাত বছর আগে রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে আয়শা’র বিয়ে হয় কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গেয়ালপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে গিয়াসউদ্দিনের সাথে।বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে আয়শাকে তার স্বামী সহ তার পরিবার নানা ভাবে নির্যাতন করতে থাকে।কয়েকবার স্থানীয় ভাবে বিচার করে স্বামীর বাড়ীতে পাঠানো হয়। আয়শা বলেন, বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কও রয়েছে তার স্বামী গিয়াসউদ্দিনের।

এ ঘটনায় আয়শা খাতুন বলেন, আমাকে শ্বশুর বাড়ীর লোকজন মেরে ফেলতে চেয়েছিল,আমাকে মেরে ফেলার জন্য হাত, পা, ও গলা চেপে ধরে ব্লেড দিয়ে পলাশ,পিয়াস ও রাসিদুল ইসলাম ও আমার শাশুরি আমাকে জখম করেছে।এ ঘটানায় অভিযোগ পত্রে উল্লেখিত সবাই জড়িত রয়েছে বলে জানায় আয়শা খাতুন ।

কালুখালী গোয়ালপাড়া গ্রামের মেম্বার বিল্লাল হোসেন সহ ছয় থেকে সাতজন রাজবাড়ী সদর হাসপাতালে আয়শা খাতুনের পরিবারকে আর বাড়াবাড়ি না করতে এবং এ বিষয়ে আর সামনে না আগাতে হুমকি প্রদর্শন করেন।

তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কালুখালী থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নিয়ে অভিযোগ পত্র রেখে তাদের বিদায় করা হয়।

অভিযোগকারী মোছাঃ রহিমা বেগম বলেন,আমার মেয়ে আয়শাকে ওর শ্বশুর বাড়ীর লোকজন যৌতুকের কারনে বিভিন্ন সময় মারপিট করত।আমরা গরিব মানুষ যৌতুক দেওয়ার সামর্থ আমাদের নাই।আমার মেয়েকে যারা মেরে ফেলতে চেয়েছে তাদের বিচার চাই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান বলেন,প্রাথমিক ভাবে পায়ের আঘাতের ক্ষত দেখে মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে কেউ তার পায়ে কেটেছে।নিজের দ্বারা নিজ পায়ে কখনো এমন ভাবে কাটা সম্ভব নয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রান বন্ধু চন্দ্র বলেন,এ বিষয়ে ভুক্তভোগীর মা রহিমা বেগম এসে অভিযোগ করেছেন,অভিযোগের ভিত্তিতে বিষয়টি ক্ষতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাজবাড়ীতে যৌতুকের কারনে গৃহবধুকে হাত পা মুখ চেপে ধরে ব্লেড দিয়ে মারাত্বক জখম

আপডেট সময় : ০৩:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩