ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৫১ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলার এলাকায় করিম মণ্ডলের মিলের কাছে।

নিহত জজ আলী বিশ্বাস পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কৃষিকাজ করতেন এবং তিন সন্তানের বাবা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গভীর রাতে করিম মণ্ডলের মিলে মোটর চুরির অভিযোগে জজ আলীকে কয়েকজন আটক করেন।

এ সময় তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বুধবার ভোরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জজ আলীকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তিনি আরও জানান,এটি চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধরের ঘটনা কি না এবং এতে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬