ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত‍্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৯:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৬৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত‍্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত‍্যককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

অপর আসামি রুবেল ব‍্যাপারীকে ৩ বছরের কারাদণ্ড। সাথে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে।

বুধবার বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।
দন্ডিতরা হলো, মোঃ শাহাদাত মৃধা অরফে লাভলু , মোঃ মনোয়ার হোসেন, মোঃ রিপন সরদার ও কোবাদ শেখ। রায় প্রদানের সময় আসামি মোঃ শাহাদাত মৃধা অরফে লাভলু পলাতক ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়,গত ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে একটি ফোন পেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখ বাড়ী থেকে বের হয়ে যায়। ওইদিন রাত দশটার দিকে মঞ্জুর বাবা তাকে ফোন দিলে সে বলে দৌলতদিয়া সিনেমা হলের সামনে আছে তার সাথে হ্যাচারীর একজন লোক আছে একটু পর বাড়িতে ফিরবো। রাত তিনটার দিকে মঞ্জুর স্ত্রী তার শ্বশুরকে ডেকে বলে মঞ্জুর বাড়িতে ফিরে নাই। তাকে পরিবারের লোকজন ফোন দিলেও নাম্বার বন্ধ পায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায় না। পরদিন ২৭ অক্টোবর সকালে পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে চরদৌলতদিয়া আইনদ্দিন বেপারী পাড়ার খালের পানিতে একটি ছেলের লাশ ভাসছে। সেখানে গিয়ে দেখেন মঞ্জুর লাশ। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এঘটনায় ওইদিন নিহত মঞ্জু শেখের বাবা মো: বাবলু শেখ অজ্ঞাতনামা আসামিদের নামে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এই রায় প্রদান করেছে।

ট্যাগস :

রাজবাড়ীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত‍্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪