ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের সন্দেহ হত্যার

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১৩৫ বার পঠিত

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় থেকে রুবেল সরদার (৩৯) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামান স্টোরের বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত রুবেল সরদার রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, একসময় রুবেল ওই মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। ছয় মাস আগে দোকান বিক্রি করে বেকার হয়ে পড়েন। এরপর থেকে কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। পারিবারিক কলহের জেরে স্ত্রী তিন মাস আগে একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহীন বলেন, গতকাল সন্ধ্যায় ঝড়ের কারণে আগেভাগেই দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি আমার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।

নিহতের ছোট ভাই জুয়েল সরদার বলেন, রাতে ১১টার দিকে ভাইকে বাড়িতে দেখেছিলাম। তখন বিদ্যুৎ ছিল না। কখন বাড়ি থেকে বের হয়েছে বুঝতে পারিনি। সকালে শুনি তার মরদেহ পাওয়া গেছে। নাকের পাশে আঘাতের চিহ্ন ছিল। আমি মনে করি এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

রুবেলের স্ত্রী বন্যা বেগম বলেন, গতকাল রাত ৮টার দিকে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়ের জন্য অনেক খাবার এনেছিল। একটু পরেই চলে যায়। ভোরে শুনি সে মারা গেছে। তার হার্টের সমস্যা ছিল। ২০১৯ সালে প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল, এরপর আরও দুবার হয়েছিল।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

রাজবাড়ীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের সন্দেহ হত্যার

আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫