ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৪৯ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে মোসলেম প্রামাণিক (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত মোসলেম প্রামাণিক দৌলতদিয়ার ইদ্রিসপাড়া গ্রামের মৃত হায়দার প্রামাণিকের ছেলে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে সাহজুদ্দিন বেপারী পাড়া এলাকার পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের সদস্যরা জানান,শুক্রবার বিকেলে মসলেম প্রামাণিক একটি ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে পদ্মা নদীতে যান। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫