ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে ছয়দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০০ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

নিয়োগবিধি সংশোধন,ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর)সকাল ৯টা থেকে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মবিরতি শুরু হয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
কর্মবিরতিতে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাস্থ্য সহকারী নেতারা বলেন,“দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাই আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।”

রাজবাড়ীতে ছয়দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় : ০৪:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫