ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য ব্রিটিশ শাহীন অস্ত্রসহ গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন:
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৮৭ বার পঠিত

রাজবাড়ীতে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ শাহীন (৩০) কে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শ্যুটারগানসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তাকৃত ব্রিটিশ শাহীন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার ( ১১ মে ) রাত দেড় টার সময় রাজবাড়ী সদর থানার খোষবাড়ী গ্রামের মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অজ্ঞাত ২ সদস্যসহ ঘটনাস্থলে স্বশস্ত্রে অবস্থান করছে। খবর পেয়ে মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু চরমপন্থি পালিয়ে যায়। এসময় মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ শাহীনের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার কালো রংয়ের সচল ওয়ান শ্যুটারগান, যার ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে, বাটসহ লম্বা ১৬ ইঞ্চি, ব্যারেল এর দৈর্ঘ্য ৯ ইঞ্চি, কাঠের বাট সহ বডির দৈর্ঘ্য ৭ ইঞ্চি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের পর তিনি আগ্নেয়াস্ত্রের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করে, সে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য।

তিনি আরো বলেন, তার প্রকাশ্য জীবিকারও কোন উৎস নেই এবং সে একটি সক্রিয় সন্ত্রাসী চরমপন্থি গ্রুপের সদস্য। তারা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

রাজবাড়ীতে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য ব্রিটিশ শাহীন অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩