ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে অস্ত্র মামলার পলাতক আসামী গ্রেফতার

মো. সাজ্জাদ হোসেন,রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৮:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৪০ বার পঠিত

রাজবাড়ীতে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আশরাফ শেখ ওরফে বাচ্চু (৪২) কে গ্রেফতার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ী সদরের খোষবাড়ী গ্রামের মৃত: কফিল উদ্দিন শেখের ছেলে।

শুক্রবার (১২ মে) দুপুরে কালুখালী থানাধীন রূপসা সুইজ গেট বাজারস্থ জনৈক হাবিব এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোতালেব হোসেন, এসআই সনজিব জোয়াদ্দার, এসআই দীপন কুমার মন্ডল, এএসআই কাশেম মিয়া, এএসআই মো. আশরাফ আলী, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মো. মফিজুল ইসলাম, এএসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে সন্ত্রাসী নেপাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সালাম সরদারের ঘনিষ্ঠ অনুচর । তিনি আরও বলেন, ধৃত আসামী সম্পর্কে এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায়, সে একটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপের সদস্য। তারা নদীপথে সশস্ত্র ডাকাতি, রাহাজানি করে। তার নামে মামলা হয়েছে জানতে পেরে সে বাড়ি ছেড়ে ঢাকায় পালিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।

রাজবাড়ীতে অস্ত্র মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩