সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী হোটেল শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করা
রাজবাড়ী প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পঠিত

রাজবাড়ীতে শীতের তীব্রতায় অতিষ্ঠ দরিদ্র হোটেল শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে পৌর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত হোটেল শ্রমিকদের কার্যালয় থেকে হোটেল রোস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে এ কম্বল বিতরন করা হয়।
এসময় ১ শত ৫০ জন হোটেল শ্রমিককে কম্বল দেওয়া হয়। কম্বল বিতনে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, হোটেল রোস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ উপদেষ্টা রবিউল আলম মিনু, রাজবাড়ী জেলা শাখার আহবায়ক আব্দুর রহিম শেখ,সদস্য সচিব আব্দুল জলিম প্রামানিক, সদস্য শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম প্রমূখ।




















